২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুঁজিবাজার 'আবার বিপদজনক উত্থানের পথে'

টানা দ্বিতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী সূচক নিয়ে বুধবার লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। বাজার বিশ্লেষকরা বলছেন, এটা মোটেও ভাল লক্ষণ নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঊর্ধ্বমুখী সূচক নিয়েই বুধবার লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। মঙ্গলবারের মতো এদিনও শেয়ার কেনার ব্যাপক চাপ থাকলেও হাতে থাকা শেয়ার ছাড়ার ব্যাপারে ব্যাপারে অনাগ্রহ দেখা গেছে বিনিয়োগকারীদের মধ্যে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ছিলো ৭২৮০, যা দিনের শুরুর চেয়ে ৪৫৮ পয়েন্ট বা ৬ দশমিক ৭২ শতাংশ বেশি। গত ২০ জানুয়ারি পুঁজিবাজারে ধসের পর লেনদেন বন্ধ করে দেওয়া হলেও খোলার পর দুই দিনে সূচক বেড়েছে ৯৫৩ দশমিক ৯৩ পয়েন্ট। বাজারের এ প্রবণতায় উদ্বেগ প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, এতোকিছুর পরও গত দুইদিনে বাজারের এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের 'অপরিপক্কতকেই' প্রকাশ করছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জা আজিজুল ইসলাম বলেন, "আগের মতোই বাজার বিপদজনকভাবে ঊর্ধ্বমুখী হয়ে ওঠেছে। এ ধরনের প্রবণতা প্রমাণ করে বিনিয়োগকারীরা সা