২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ' গঠন

বীমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান 'বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ' গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান 'বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ' গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করে। চার সদস্যের এ কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান অ্যাকচুয়ারিয়াল এন্ড ফাইনান্সিয়াল কনসালটেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শেফাক আহমেদকে। তিনি প্রগতি লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক মামুন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক নবগোপাল বণিক ও আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব শমসের আলী। ২০১০ সালে 'বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ' আইন পাস করা হয়। ওই আইনেই বীমা খাতের জন্য একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গঠনের সুযোগ রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমকে/আরএ/জেকে/১৭৫০ ঘ.