২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পূর্ণাঙ্গ তদন্ত কমিটি আজই, বাজার-সম্পৃক্ত কেউ নয়'

পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিরতা তদন্তের কমিটিতে শেয়ারবাজারে সম্পৃক্ত কেউ থাকবে না। এ কমিটির বাকি দুই সদস্যের নাম বুধবারই ঘোষণা হবে- জানিয়েছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিরতা তদন্তের কমিটিতে শেয়ারবাজারে সম্পৃক্ত কেউ থাকবে না। এ কমিটির বাকি দুই সদস্যের নাম বুধবারই ঘোষণা হবে- জানিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে কাস্টমস ডে আয়োজিত এক অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, "আমরা হন্য হয়ে অপর দুই সদস্যকে খুঁজছি। তবে শেয়ার বাজারের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন কাউকেই এই তদন্ত কমিটিতে নিয়োগ দেওয়া হবে না।" তিনি বলেন, "কার্যপরিধি তৈরি হয়ে গেছে এবং কমিটি দুই মাসের মধ্যেই প্রতিবেদন দেবে।" অর্থমন্ত্রী মঙ্গলবার বলেছিলেন, কমিটি তিন মাসের মধ্যে প্রতিবেদন দেবে। মঙ্গলবারই পুঁজিবাজারের সা