রিয়াজুল বাশার
ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজারের সাম্প্রতিক অস্থিরতা তদন্তের সময় নিজের দেওয়া আগের বক্তব্য 'ভুলে' যাবেন বলে জানিয়েছেন কমিটিপ্রধান ইব্রাহিম খালেদ।
একইসঙ্গে তদন্ত কমিটিতে 'উল্টা-পাল্টা লোক' নেওয়া হলে দায়িত্ব নেবেন না বলে সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এসব কথা বলেন ইব্রাহিম খালেদ।
দেশের পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিরতা তদন্তে ইব্রাহিম খালেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠনের কথা দুপুরে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবারের কমিটি কাজ শুরু করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা।
স
bdnews24