২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে সাড়ে ৬ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ছয় হাজার ছয়শ ৫৩ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 01:00 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ছয় হাজার ছয়শ ৫৩ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভাশেষে পরিকল্পনা সচিব মনজুর হোসেন সাংবাদিকদের জানান, প্রকল্প ব্যয়ের মধ্যে ছয় হাজার ৫৫ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার এবং বাকি অর্থ আসবে প্রকল্প সহায়তা হিসেবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, তিন হাজার নয়শ কোটি টাকা ব্যয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 'প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি-২য় পর্যায় (২য় সংশোধিত) প্রকল্প', এক হাজার একশ ৫১ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প', ছয়শ ৮১ কোটি টাকা ব্যয়ে শিক্ষা মন্ত্রণালয়ের 'হাইয়ার এডুকেশন এনহাঞ্চমেন্ট প্রকল্প (সংশোধিত)'। এ ছাড়া তিনশ ১৫ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 'গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগস কোম্পানির তৃতীয় প্ল্যান্ট স্থাপন প্রকল্প', একশ ৭১ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'নকলা-নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়ক উন্নয়ন প্রকল্প', একশ ৪৮ কোটি টাকা ব্যয়ে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের 'মাদারীপুর-চরমুগুরিয়া-টেকেরহাট-গোপালগঞ্জ নৌপথ খনন প্রকল্প', একশ ১৭ কোটি টাকা ব্যয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের 'বগুড়া জেলার অন্তরপাড়া, দড়িপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় যমুনা নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ প্রকল্প', ৮৫ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'কোটালীপাড়া-রাজৈর সড়ক উন্নয়ন প্রকল্প', ৪৫ কোটি টাকা ব্যয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের 'চট্টগ্রামস্থ মোটেল সৈকত কমপাউন্ডে নতুন পর্যটন মোটেল নির্মাণ এবং কক্সবাজারস্থ হোটেল শৈবালের পার্শ্বদিক স