২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি'র নির্বাহী পরিচালক ওএসডি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়াকে মঙ্গলবার ওএসডি করা হয়েছে। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়াকে মঙ্গলবার ওএসডি করা হয়েছে। আনোয়ারুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। "ওএসডির চিঠি হাতে পেয়েছি," জানিয়ে তিনি বলেন, "তবে কী কারণে এমন করা হলো তা আমি নিজেও জানি না।" "আমার সর্বক্ষমতা দিয়ে বাজার স্থিতিশীল করার চেষ্টা চালিয়ে গেছি," বলেন এসইসি'র নির্বাহী পরিচালক। টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে রোববার পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে দুই দফা বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর দুই দিনের মাথায় নিয়ন্ত্রণ সংস্থার নির্বাহী পরিচালককে ওএসডি করা হলো। এরই মধ্যে পুঁজিবাজারের সা