২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেনে খরা

টানা দুদিন বন্ধ থাকার পর ঢাকার পুঁজিবাজার মঙ্গলবার খুললেও লেনদেন ছিলো দুই বছরের মধ্যে সবচেয়ে কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 04:05 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুদিন বন্ধ থাকার পর ঢাকার পুঁজিবাজার মঙ্গলবার খুললেও লেনদেন ছিলো দুই বছরের মধ্যে সবচেয়ে কম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সারাদিনে ২০৬ দশমিক ৪ কোটি টাকার লেনদেন হয়। এর আগে ২০০৮ সালের ২২ ডিসেম্বর ২০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিলো। দিনের শুরুতেই কেনার চাপে প্রায় প্রতিটি শেয়ারের দামই নিজস্ব সার্কিট ব্রেকারের সীমায় পৌঁছে যায়। ফলে দাম আর না বাড়ায় ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলো না। এ কারণেই লেনদেন কম হয়েছে বলে পুঁজিবাজার বিশ্লেষকদের ধারণা। লেনদেন কমলেও সাধারণ সূচক ও শেয়ারের দাম দুটোই বেড়েছে। দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক ৬৮২১ দশমিক ০৮ এ দাঁড়িয়েছে, যা দিনের শুরুর চেয়ে ৪৯৪ পয়েন্ট বেশি। মোট ২৫৮টি কোম্পানির শেয়ারের হাতবদল হয়, এর মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ১০টির। আগের সময় মঙ্গলবার সকাল ১১টা থেকে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। সাধারণ সূচকের সার্কিট ব্রেকার তুলে নেওয়ার পর প্রতিটি শেয়ারের আলাদা সার্কিট ব্রেকারও অর্ধেক করা হয়েছে। দরপতনের পর গত সপ্তাহে সার্কিট ব্রেকার আরোপের পাশাপাশি লেনদেনের সময় দুই ঘণ্টা কমিয়ে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত করা হয়েছিলো। তবে তাতেও বৃহস্পতিবার লেনদেন শুরুর ৫ মিনিটেই ডিএসইতে সাধারণ সূচক ৫০০ পয়েন্ট কমে গেলে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এরপর পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা (এসইসি) এ সপ্তাহে প্রথম দুই দিন লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে রোববার দুই দফা বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ সূচকে আরোপ করা সার্কিট ব্রেকার প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে পুঁজিবাজারের সা