২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্নেস অয়েলের দাম বাড়ল

ফার্নেস অয়েলের খুচরা মূল্য প্রতি লিটারে ২৬ টাকা থেকে ৯ টাকা বাড়িয়ে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফার্নেস অয়েলের খুচরা মূল্য প্রতি লিটারে ২৬ টাকা থেকে ৯ টাকা বাড়িয়ে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। সোমবার এক তথ্য বিবিরণীতে জানানো হয়, পুননির্ধারিত এই মূল্য মঙ্গলবার থেকে কার্যকর হবে। এতে বলা হয়, সরকার 'আন্তর্বর্তীকালীন' সময়ের জন্য ফার্নেস অয়েলের খুচরা বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে। ফার্নেস অয়েলের বর্তমান খুচরা বিক্রয়মূল্য প্রতি লিটার ২৬ টাকা। এর নতুন বিক্রয়মূল্য হবে প্রতি লিটার ৩৫ টাকা। সর্বশেষ ২০০৯ সালের ১৫ মার্চ ফার্নেস অয়েলের দাম ৩০ টাকা থেকে কমিয়ে ২৬ টাকা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/জেকে/১৮৪০ ঘ.