২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সোমবারও লেনদেন হবে না

পুঁজিবাজারে লেনদেন সোমবারও বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে লেনদেন সোমবারও বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে শিগগিরই লেনদেন শুরু হবে বলে জানিয়েছেন ডিএসই সভাপতি। টানা দরপতনে পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার রোববারও লেনদেন বন্ধ ছিলো দেশের দুই পুঁজিবাজারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১২৪৪ ঘ.