২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন শুরু

পুঁজিবাজারে বুধবার দুপুর ১টায় লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরু হওয়ার এক মিনিটের মধ্যে সূচক ২৯ পয়েন্ট বেড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 07:03 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বুধবার দুপুর ১টায় লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরু হওয়ার এক মিনিটের মধ্যে সূচক ২৯ পয়েন্ট বেড়ে যায়। নির্ধারিত সময় সকাল ১১টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টা পর বেলা ১ টায় তা শুরু হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টা পর্যন্ত লেনদেন চলবে। পুঁজিবাজারে দরপতন ঠেকাতে মঙ্গলবার দিনের লেনদেন শেষ হওয়ার সোয়া এক ঘণ্টা আগেই দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ ঘোষণা করা হয়। এদিকে বিশেষ জরুরি বৈঠকে বসেছে এসইসি। এতে সংস্থাটির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, এসইসির দুই সদস্য ও নির্বাহী পরিচালকরা উপস্থিত আছেন। এর আগে সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় একটি বৈঠক হয়। এতে অর্থমন্ত্রীহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুই ডেপুটি গভর্নর, এসইসি চেয়ারম্যান ও দুই সদস্য উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেএমএস/পিডি/১৩০২ ঘ.