২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগদ অর্থও পাবে জেলেরা

মাছের উৎপাদন বাড়াতে এ বছর থেকে খাদ্যসামগ্রীর পাশাপাশি জেলেদের নগদ অর্থ সহায়তাও দেবে সরকার। রাঙ্গামাটি ও কাপ্তাই ঘুরে এসে জানাচ্ছেন মহসীনুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছের উৎপাদন বাড়াতে এ বছর থেকে খাদ্যসামগ্রীর পাশাপাশি জেলেদের নগদ অর্থ সহায়তাও দেবে সরকার। কাপ্তাই হ্রদে গেল বছর জেলেদের খাদ্যসামগ্রীর বিনিময়ে সীমিত সময় মাছ ধরা বন্ধ রাখায় সাফল্যের পর এ ধরনের পরিকল্পনা করা হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিষের চাহিদা পূরণ করতে হলে মাছের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। সেজন্য এ বছর খাদ্যের পাশাপাশি জেলেদের নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।" ২০১০ সালের ১০ মে থেকে ১০ অগাস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। সে সময় দুই হাজার ৫০৮টি জেলে পরিবারকে সরকারিভাবে ভিজিএফ (দুঃস্থ্য ভাতা) কার্ডের মাধ্যমে মাসিক ৩০ কেজি করে চাল দেওয়া হয়। হ্রদে মাছ উৎপাদন ও ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএফডিসি বলছে, কাপ্তাই হ্রদে মাছ ধরার ব্যাপারে বিধি-নিষেধ আরোপ করে বেশ সাফল্য পাওয়া গেছে। রাঙামাটি ও খাগড়াছড়ির জেলার বিশাল এলাকাজুড়ে বিস্তৃত এই কাপ্তাই হ্রদ। স