২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ইটিভি'র স্টুডিও বন্ধ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) সরাসরি সম্প্রচার স্টুডিওটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 10:36 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) সরাসরি সম্প্রচার স্টুডিওটি বন্ধ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে রোববার বেলা সাড়ে ৩টার দিকে ডিএসই কর্তৃপক্ষ ইটিভি স্টুডিওতে তালা ঝুলিয়ে দেয়। এ বিষয়ে ডিএসই'র ব্যাবস্থাপক (প্রশাসন) শেখ মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা স্টুডিও উচ্ছেদ করছি না, কেবল আদালতের আদেশ পালন করছি।" ২০০৭ সালের ডিসেম্বরে ঢাকার শেয়ার বাজারের তাৎক্ষণিক খবর সম্প্রচারের লক্ষ্যে ইটিভি'র স্টুডিওটি চালু করা হয়। গত বছর ১২ ডিসেম্বর ডিএসই'র সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তবে সম্প্রচার কার্যক্রম বন্ধ না করার জন্য ইটিভি কর্তৃপক্ষের আবেদনে স্টুডিও উচ্ছেদের ওপর স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৬৩৫ ঘ.