২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট চেম্বারের নতুন প্রশাসক আবুল হাসান

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাসান বুধবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের দায়িত্ব নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

সিলেট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাসান বুধবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চেম্বারের আগের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর নিয়োগ বাতিল করা হয়। চেম্বারের কয়েকজন সদস্যের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার (৯ জানুয়ারি) হাইকোর্ট ৭২ ঘণ্টার মধ্যে নতুন প্রশাসক নিয়োগ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তানকিন হক সিদ্দিকী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নতুন প্রশাসককে চেম্বারের দৈনিন্দন কার্যক্রমের পাশাপাশি ১৫০ দিনের মধ্যে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরেরও নির্দেশ দেওয়া হয়। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০০৯ সালের ২১ অক্টোবর সিলেট চেম্বারের তৎকালীন সভাপতি জুন্নুন মাহমুদ খানকে অপসারণ করা হয়। একই সঙ্গে চেম্বারের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে বাণিজ্য মন্ত্রণালয়। একইদিন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় সিলেট মেট্টোপলিটন বিজনেস কাউন্সিল ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীকে। দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও ফারুক মাহমুদ এক বছরের বেশি সময়েও তা করতে ব্যর্থ হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.