২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা নীতিমালার খসড়া সম্পর্কে মতামত আহ্বান

'জাতীয় চা নীতি' প্রণয়নের লক্ষে এর খসড়া সম্পর্কে মতামত আহ্বান করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জাতীয় চা নীতি' প্রণয়নের লক্ষে এর খসড়া সম্পর্কে মতামত আহ্বান করেছে সরকার। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে এই খসড়া নিয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক তথ্যবিবরণীতে জানানো হয়, চা নীতিমালার খসড়া সম্পর্কে জনগণকে আগামী ১৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে পরামর্শ ও মতামত জানাতে বলা হয়েছে। খড়সা নীতিমালাটি বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইটে (www.teaboard.gov.bd) পাওয়া যাবে। এছাড়া কেউ লিখিতভাবে জানাতে চাইলে চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড, ১১-১১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ ঠিকানায় জানাতে পারবেন। অথবা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (www.mincom.gov.bd) অনুলিপি পাঠাতে পারবেন। সভাশেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, দেশে চায়ের অভ্যন্তরীণ চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। সে অনুপাতে উৎপাদন বাড়েনি। পাশাপাশি চা চাষের জমির পরিমাণও ক্রমশ কমছে। তাই চা রপ্তানির পরিমাণও ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এ অবস্থায় হেক্টর প্রতি গড় উৎপাদন ও চা চাষে ভূমির ব্যবহার বাড়ানোর মাধ্যমে চা এর উৎপাদন বাড়াতে হবে। আগামী ফেব্র"য়ারির মধ্যে এই খসড়া নীতিমালা চূড়ান্ত করার পর তা মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানান তিনি। বাণিজ্য মন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে সভায় বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন, অতিরিক্ত সচিব এটিএম মুর্তজা রেজা চৌধুরী, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুবুল হাসান, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান মো. সাফওয়ান চৌধুরী, সাবেক চেয়ারম্যান লায়লা রহমান কবির এবং বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২০৫০ ঘ.