ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে রাজশাহী, কুমিল্লা, বগুড়া ও নরসিংদীতে সোমবার বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।
এর মধ্যে রাজশাহী ও নোয়াখালীতে সমাবেশ ও মিছিল হয়। শেয়ারের দরপতনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে খুলনায় অর্ধদিবস হরতালের হুমকি দেওয়া হয়েছে।
কুমিল্লায় বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করলে পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের সংঘর্ষ হয়। পুলিশ আটক করেছে নয়জনকে।
বগুড়ায় মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বিনিয়োগকারীরা।
নরসিংদীতে পুলিশ লাঠিপেটা করে একজনকে আটক করেছে। নারায়ণগঞ্জে দু'টি ব্রোকারেজ হাউজ ভাংচুর করেছে বিনিয়োগকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
রাজশাহী: দুপুর দেড়টর দিকে বিনিয়োগকারীরা সাহেব বাজারের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে তারা আইসিবি কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা দরপতনের প্রতিবাদ ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন বলেন, কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা: শেয়ারের অব্যাহত দরপতনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বুধবার খুলনায় অর্ধদিবস হরতাল করবে বলে হুমকি দিয়েছে বিনিয়োগকারীরা।
দুপুরে পঞ্চাশজনের মতো বিনিয়োগকারী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এই হুমকি দেয়।
নগরীর শিববাড়ি ও সদর থানার মোড় থেকে মিছিল নিয়ে তারা খুলনা প্রেসক্লাবে এসে সমাবেশ করে।
প্রেসক্লাব চত্বরের এই সমাবেশে তারা দরপতন ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগ দাবি করে।
শেয়ার বাজারে দরপতন ঠেকাতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করে।
সভায় বলা হয়, তারা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করবে। এর মধ্যে দরপতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বুধবার অর্ধদিবস হরতাল পালন করা হবে।
কুমিল্লা: দুপুর ১২টার দিকে জেলা শহরের পাঁচটি ব্রোকারেজ হাউস থেকে ৪/৫ শ' বিনিয়োগকারী কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ করে।
শহর থেকে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার সময় জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের কাছে পুলিশ লাঠিপেটা করে। এ সময় বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এতে দুই পুলিশ ও ১৫ বিনিয়োগকারী আহত হন। পুলিশ নয়জনকে আটক করেছে।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশিস চৌধুরী বলেন, মিছিলকারীরা মহাসড়ক অবরোধ করতে যেতে চাইলে পুলিশ লাঠিপেটা করে।
এ সময় কোনো বিনিয়োগকারী আহত হয়নি। তবে দুই পুলিশ আহত হয়েছে বলে তিনি জানান।
বগুড়া: সকাল সাড়ে ১১টা ২০ মিনিটি থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিনিয়োগকারীরা শহরের বড়গোলা সড়কে অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় বড়গোলা থেকে শহরের সাতমাথা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়।
পরে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা সাড়ে ১২টায় বড়গোলা মোড়ে আইসিবি কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার রহমান এবং এসইসি ও ডিএসই'র প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন।
তারা শেয়ারের অব্যাহত দরপতন রোধেরও দাবি জানান।
বগুড়ায় রোববারও একই কর্মসূচি পালন করেছে বিনিয়োগকারিরা।
নরসিংদী: বেলা ১টার দিকে শহরের হযরত আমানত শাহ সিকিউরিটিজ থেকে মিছিল নিয়ে বিনিয়োগকারীরা ভেলানগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
এ সময় তারা রাস্তায় বসে বিভিন্ন শে
bdnews24