ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মানদণ্ডে বিদেশি বিনিয়োগকারি ও ব্যবসায়ীদের জন্য সম্ভাবনাময় দেশের তালিকায় বাংলাদেশ ১৩ ধাপ এগিয়েছে বলে এক সমীক্ষায় জানানো হয়েছে।
২০০৯ সালের ২৮তম অবস্থান থেকে বাংলাদেশ ২০১০ সালের হিসেবে ১৫তম অবস্থানে পৌঁছেছে।
'জাপানি সরাসরি বিদেশি বিনিয়োগের দৃষ্টিভঙ্গি' শীর্ষক বার্ষিক জরিপটি করেছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি)।
বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে এ সব জানানো হয়।
বাংলাদেশ সফররত জেবিআইসি'র এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের আবাসিক নির্বাহী কর্মকর্তা রাইউইচি কাগা বৃহস্পতিবার শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24