২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরপতন অব্যাহত

ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচকের পতনের ধারা অব্যাহত রয়েছে। সপ্তাহের শেষ দিনে মধ্যভাগ পর্যন্ত সূচক ৫৬ পয়েন্ট কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 07:15 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচকের পতনের ধারা অব্যাহত রয়েছে। সপ্তাহের শেষ দিনে মধ্যভাগ পর্যন্ত সূচক ৫৬ পয়েন্ট কমেছে। বৃহস্পতিবার বেলা ১টা ৬ মিনিটে সাধারণ সূচক ছিলো ৭৮৯১ দশমিক ৯৮, যা দিনের শুরুর চেয়ে শূন্য দশমিক ৭১ শতাংশ কম। ওই সময় পর্যন্ত ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টির দামই কমেছে, বেড়েছে ৭১টির। ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। তারল্য প্রবাহের ঘাটতি ও শেয়ার বিক্রির চাপের মধ্যে গত তিন দিন ধরেই ঢাকার পুঁজিবাজারে দরপতন চলছে। বুধবার বিনিয়োগকারীরা বিক্ষোভ করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। বুধবার লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ১৫৮টিরই দাম কমে। মঙ্গলবার সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২০৩ পয়েন্ট কমে। সোমবার কমেছিলো ১১৯ দশমিক ৮৭ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৩১৫ ঘ.