২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিকরা পাঁচ ঘণ্টা কাজ বন্ধ রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

সাভার, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিকরা পাঁচ ঘণ্টা কাজ বন্ধ রেখেছে। সোমবার সকালে সাভারের ডিইপিজেড নতুন জোনের 'সফটেক্স সোয়েটার লিমিটেড' এর শ্রমিকরা কারখানায় এসে সোয়েটার প্রতি উৎপাদন মজুরি বাড়ানোর দাবি তোলে। কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকে। আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানার প্রায় ১৮শ' শ্রমিক সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করে।" তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। পরে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে দুপুর ২টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেয়। ওসি জানান, কারখানা এলাকায় পুলিশ মোতায়েন আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৫১ ঘ.