২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রয়োজনে গাড়ি দেব, তবু রিকুইজিশন নয়'

পুলিশের গাড়ি রিকুইজিশন নিয়ে অসন্তোষ প্রকাশ করে ব্যবসায়ীরা বলেছেন, প্রয়োজনে তারা গাড়ি দেবেন, তবুও রিকুইজিশন যেন না করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 09:50 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের গাড়ি রিকুইজিশন নিয়ে অসন্তোষ প্রকাশ করে ব্যবসায়ীরা বলেছেন, প্রয়োজনে তারা গাড়ি দেবেন, তবুও রিকুইজিশন যেন না করা হয়। শুক্রবার পুলিশপ্রধান হাসান মাহমুদ খোন্দকারের সঙ্গে এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা চাঁদাবাজি, ছিনতাই নিয়েও তাদের ক্ষোভের কথা জানিয়ে তা প্রতিরোধে বিশেষ সেল গঠনের পরামর্শ দেন। ব্যবসায়ীরা রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে মানুষের হাঁটার উপযোগী করার আহ্বান জানিয়ে তাতে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন। মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ভবনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নিরাপত্তা বিষয়ে এফবিসিসিআই নেতাদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। এফবিসিসিআই পরিচালক নাগিবুল ইসলাম দিপু বলেন, "পুলিশ গাড়ি রিকুইজিশন করায় নানা সমস্যায় পড়তে হয়। ব্যবসায়ীদের গাড়ি যেন রিকুইজিশন করা না হয়, সে দিকে দৃষ্টি দিতে হবে।" একাধিক ব্যবসায়ী আশ্বাস দেন, প্রয়োজনে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে পুলিশকে গাড়ি দেওয়া হবে। তবুও যেন গাড়ি রিকুইজিশন করা না হয়, বলেন তারা। এ বিষয়ে সভায় উপস্থিত ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বলেন, "পুলিশের গাড়ি প্রয়োজনের তুলনায় কম। ব্যবসায়ী সংগঠনগুলো যদি পুলিশের কাজের জন্য গাড়ি দেয়, তাহলে পুলিশের কাজে আরো গতি আসবে।" বেশ কয়েকজন ব্যবসায়ী চাঁদাবাজি ও সন্ত্রাসের কথা তুলে ধরে এসব ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, "টেলিফোন সন্ত্রাসীদের হুমকি ও চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ। এ বিষয়ে পুলিশের আলাদা একটি সেল গঠন করা উচিত।" ব্যবসায়ীরা বলেন, স