২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিগগিরই সব শিল্প প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন'

বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানিয়েছেন তৈরি পোশাকসহ দেশের সব শিল্প প্রতিষ্ঠানে শিগগিরই ট্রেড ইউনিয়ন চালু হবে। তবে যখন-তখন ধর্মঘট মানা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানিয়েছেন তৈরি পোশাকসহ দেশের সব শিল্প প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন চালু হবে। তবে যখন-তখন ধর্মঘট মানা হবে না। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, "শিগগিরই এ ব্যাপারে উদ্যোগ নিয়ে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে ইউনিয়নের নামে যখন-তখন ধর্মঘট মেনে নেওয়া হবে না।" ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত সেমিনারে এর আগে বক্তব্য দেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আইএলও ও শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শিল্প প্রতিষ্ঠানগুলোতে ট্রেড ইউনিয়ন চালুর কথা ভাবছে সরকার। এফবিসিসিআই সভাপতি একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. অনন্য রায়হান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/পিডি/১৯৫৬ ঘ.