২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজেল, ফার্নেস অয়েলের শুল্ক প্রত্যাহার দাবি

শিল্পখাতের উন্নয়নে ডিজেল ও ফার্নেস অয়েলের শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে ছয় দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পখাতের উন্নয়নে ডিজেল ও ফার্নেস অয়েলের শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে ছয় দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। শনিবার রাজধানীতে এক বৈঠকে সরকারের কাছে এ সুপারিশ করে বিসিআই। সংগঠনটির সভাপতি শাহেদুর ইসলাম হেলাল বলেন, "নতুন করে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রাখায় শিল্প কারখানাগুলো তীব্র বিদ্যুৎ ঘাটতির মধ্যে রয়েছে। তাই সরকারের উচিত ডিজেল ও ফার্নেস অয়েলের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা।" তিনি বলেন, "জ্বালানি তেলের হ্রাসকৃত মূল্য শিল্পগুলোকে টিকে থাকতে সহায়তা করবে।" বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ৪৪ টাকা ও ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ২৬ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহেদুর বলেন, "প্রতি লিটার ডিজেল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) লাভ করে সাত টাকা এবং শুল্ক বাবদ সরকার পায় ১১ টাকা। বিদ্যুতের এই ঘাটতির সময় সরকার ও বিপিসি'র ডিজেল থেকে লাভ করা উচিত নয়।" তিনি বলেন, "বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকার স