২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির প্রতিবাদে চাঁদপুরে ব্যবসায়ীদের ধর্মঘট

ব্যবসা প্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে চাঁদপুরে বৃহস্পতিবার ৩ ঘন্টা ধর্মঘট পালন করেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 08:01 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসা প্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে চাঁদপুরে বৃহস্পতিবার ৩ ঘন্টা ধর্মঘট পালন করেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার পাঁচ শতাধিক ব্যবসায়ী এই ধর্মঘট পালন করেন। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতের কোনো সময়ে বাবুরহাট এলাকার 'সিটি ট্রেডার্স' নামের একটি মুদি দোকানে চুরি হয়। সিটি ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলাম দাবি করেন, তার দোকান থেকে নগদ সাড়ে ৩ লাখ টাকা, মূল্যবান জিনিস ও একটি মোবাইল সেট চুরি হয়েছে। এলাকার পাহারাদাররা ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে অভিযোগ করেন তিনি। বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ঢালী বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫২ ঘ.