২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি জমি দখলের মামলায় শাহ আলম আদালতে

সরকারি সম্পত্তি জবর দখলের অভিযোগে তিন বছর আগে দায়ের করা বাড্ডা থানার একটি মামলায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 04:51 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি সম্পত্তি জবর দখলের অভিযোগে তিন বছর আগে দায়ের করা বাড্ডা থানার একটি মামলায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে বিচারাধীন এ মামলায় তিনি আত্মসমর্পণ করেন। এ মামলায় শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। মামলায় বৃহস্পতিবার অভিযুক্তদের অব্যাহতি আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ২০০৭ সালের ৭ জুন বাড্ডা থানায় শাহ আলমসহ চারজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশের অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটি টাস্কফোর্স-১ এর পরিদর্শক মো. সালাউদ্দিন। মামলায় বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজোশে অবৈধভাবে বড় বেরাইদ, ছোট বেরাইদ, বরুয়া, ডুমনি, কাঠালদিয়া ও অপর একটি মৌজায় ৮০ দশমিক ২৮ একর জমি অবৈধভাবে দখল করে সরকার এবং জনগণের অনিষ্ট করে। মামলাটি জলাধার সংরক্ষণ আইন-২০০০ এর ৮(১), দণ্ডবিধির ৩৮৪/৪৩০/৪৩১/৪২৭ ধারায় দায়ের করা হয়। মামলার অপর অভিযুক্তরা হলেন