ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব মন্দার প্রভাব কাটিয়ে উঠতে শিগগিরই সরকারের প্রতিশ্র"ত প্রণোদনা প্যাকেজের অর্থ ছাড় শুরু করার দাবি জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা।
মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে এক বৈঠকে পোশাক শিল্পের নেতারা এ দাবি জানান।
তারা দাবি করেন, তৈরি পোশাক শ্রমিকদের জন্য সদ্য ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নে এই প্রণোদনা প্যাকেজ জরুরি।
গত বছর নভেম্বরে রপ্তানি খাতসহ তৈরি পোশাক শিল্পের জন্য এক হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। অবশ্য এর আগে একই বছরের এপ্রিলে রপ্তানি খাতে তিন হাজার ৪২৪ কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে তৈরি পোশাক খাতকে এর আওতায় রাখা হয়নি।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, "প্রণোদনা প্যাকেজ ঘোষণার আট মাস হয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি।
"বাজার স
bdnews24