ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের বাজার স্থিতিশীল রাখাতে সরকারকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে চালকল মালিকরা।
তারা বলেছে, তারা সরকারি গুদামে চাল সরবরাহ অব্যাহত রাখবে।
সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কেএম লায়েক আলী এ প্রতিশ্র"তি দেন।
সরকারি গুদামে চালের সরবরাহ বন্ধ করে দেওয়ায় চালের বাজারে বিরূপ প্রভাব পড়ার কথা অস্বীকার করে তিনি বলেন, ঢাকার কিছু মজুদদার বাজার অস্থিতিশীল করে তোলার জন্য দায়ী। তদন্ত করে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে।
কেএম লায়েক আলীর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক শেখ আব্দুল হামিদ বাবু ও নজির হোসেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেএম লায়েক আলী জানান, চাল সরবরাহ অব্যাহত রেখে বাজার স্থিতিশীল রাখতে চালকল মালিকরা সরকারকে সার্বিক সহযোগিতা দেবে।
তিনি জানান, চলতি বোরো মৌসুমে সরকারের সঙ্গে করা চুক্তির চেয়েও বেশি চাল তারা গুদামে সরবরাহ করবে। ইতোমধ্যেই অতিরিক্ত চাল দেওয়ার জন্য চুক্তি করা হয়েছে। গত ৪ জুলাইয়ের আগে পর্যন্ত সরকারের সঙ্গে চালকল মালিকদের চুক্তি ছিলো চার লাখ ৭০ হাজার মেট্রিক টন চাল সরবরাহের। বর্তমানে তা বেড়ে পাঁচ লাখ ৩০ হাজার মেট্রিক টন হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যেই সব চালকল মালিককে চুক্তি অনুয়ায়ী চাল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি গুদামে চাল সরবরাহের পরিমাণও বেড়েছে।
লায়েক আলী সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধ করে দেওয়ার সা
bdnews24