নারায়ণগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের নিট পণ্য রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স এন্ড এক্্েরাপোটার্স এসোসিয়েশন (বিকেএমইএ) নির্বাচন রোববার অনুষ্ঠিত হচ্ছে।
২০১০-২০১২ মেয়াদে সংগঠনটির নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ঢাকা ও নারায়ণগঞ্জে দুটো কেন্দ্রে সংগঠনের ৫১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিকেএমইএ জানায়, নারায়ণগঞ্জ অঞ্চলের ৩৩২ জন ভোটার শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের বুড়িগঙ্গা হলে ভোট দিবেন।
অন্যদিকে ঢাকা, চট্রগ্রাম, সাভার, গাজীপুরসহ দেশের অন্যান্য এলাকার ভোটারদের ভোট নেওয়া হবে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ।
সংগঠনটি জানায়, সংগঠনের ২৭ পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন।
নির্বাচনে সম্মিলিত নিট ফোরাম ও প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এর মধ্যে ফোরাম ২৭ পরিচালক পদেই প্রার্থী দিয়েছেন। অন্যদিকে অ্যালায়েন্সের পক্ষে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচিত ২৭ পরিচালক পরবর্তী সময় নিজেদের মধ্য থেকে ভোটের মাধ্যমে একজন সভাপতি ও তিনজন সহসভাপতি নির্বাচন করবেন।
সম্মিলিত নিট ফোরামের নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি এ কে এম সেলিম ওসমান। প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সেরে নেতৃত্বে রয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক মাস্কো গ্র"পের চেয়ারম্যান এম এ সবুর।
এই প্রথমবারের মতো একজন ভোটার এক থেকে ২৭ পর্যন্ত যে কোনো সংখ্যক ভোট দিতে পারবেন। এর আগে একজন ভোটারকে ২৭টি পরিচালক পদেই ভোট দিতে হতো।
বিকেএমইএ জানায়, একজন ভোটারের আবেদনের প্রেক্ষিতে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনাল রায় দেয়, ভোটার এক থেকে ২৭ পর্যন্ত যে কোনো সংখ্যক ভোট দিতে পারবেন। এই রায়ের বিরুদ্ধে সম্মিলিত নিট ফোরামের পরিচালক প্রার্থী ফারুক বিন ইউসুফ পাপ্পু হাইকোর্টে রিট আবেদন করেন।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালের রায় স্থগিত করেন। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এফবিসিসিআইয়ের আরবিট্রেশনের রায় বহাল রাখে।
নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে শনিবার দুপুরে নির্বাচন পরিচালনা বোর্ড ও আপিল বোর্ড বিকেএমইএ নারায়ণগঞ্জ কার্যালয়ে প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সদস্য ফারুক মঈন, মনির হোসেন, আপিল বোর্ডের সদস্য প্রবীর কুমার সাহা ও এম সোলায়মান এবং দুই প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আপিল বোর্ডের সদস্য প্রবীর কুমার সাহা সাংবাদিকদের জানান, ভোটগ্রহণ ও গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রার্থীরা বোর্ডকে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন।
সম্মিলিত নিট ফোরাম প্যানেলে প্রার্থী হয়েছেন- কে এম সেলিম ওসমান, হাবিবুর রহমান, আবু আহম্মেদ সিদ্দিক, মোহাম্মদ হাতেম, শামীম আহম্মেদ, খাজা আজিজুল হক টুলু, মনসুর আহম্মেদ, আসলাম সানি, এস এম সালাউদ্দিন, শফিকুজ্জামান প্রিন্স, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শাহজাহান আলম, মঞ্জুরুল হক, নুরুল আলম চৌধুরী, গোলাম জাকারিয়া ভূইয়া, হুমায়ুন কবির খান, সৈয়দ হোসেন সরকার, খন্দকার মোফাজ্জ্বল উদ্দিন মনির, শ্যামল কুমার সাহা, ফারুক বিন ইউসুফ পাপ্পু, আনোয়ার কামাল পাশা, আলমগীর কবির, শারাফাত জামিল, মহিউদ্দিন ফারুকী, এফ এম কবির মঈন, এস এম কামরুল আহসান ও গওহর জামিল সিরাজ।
প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের প্রার্থীরা হলেন- এম এ সবুর, শেখ ফখরুদ্দিন আলী আহম্মেদ, খাজা রহমত উল্ল
bdnews24