২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ হাজার মে. টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২৫ হাজার মেট্টিক টন পরিশোধিত চিনি কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 12:30 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২৫ হাজার মেট্টিক টন পরিশোধিত চিনি কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জন্য স্থানীয়ভাবে ১৪ হাজার ৩৩৯ মেট্টিক কাগজ কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়। রোববার সচিবালয়ে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম। তিনি বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১১৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ২৫ হাজার মেট্টিক টন চিনি কিনবে শিল্প মন্ত্রণালয়। প্রতি টনের দাম পড়বে ৫৮৩ মার্কিন ডলার। আগামী সেপ্টেম্বরের মধ্যে এসব চিনি দেশে পৌঁছবে বলে জানান তিনি। যুগ্ম সচিব জানান, কার্যাদেশের মাধ্যমে এনসিটিবির জন্য দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৩৩৯ মেট্টিক কাগজ কিনতে ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ২২ লাখ টাকা। প্রতিটন কাগজের দাম ৮৭ হাজার ৭৭৭ থেকে ৯০ হাজার ৯৫০ টাকা পড়বে জানিয়ে তিনি বলেন, এরমধ্যে সবচেয়ে বেশি ৫৩৩৯ মেট্টিক টন কাগজ কেনা হবে বসুন্ধরার কাছ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/২০২৫ ঘ.