পুঁজিবাজারে করারোপ পুনর্বিবেচনার দাবি
আগামী অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রতিষ্ঠানের স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালকদের আয়ের ওপর ৫ শতাংশ হারে করারোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।
