২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্টিনের অংশীদার হলো বেক্সিমকো গ্রুপ

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো লিমিটেড ওয়েস্টিন ঢাকা হোটেলে ১৬০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে সেবাখাতে যাত্রা শুরু করলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 04:49 PM

Updated : 25 Aug 2022, 12:15 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো লিমিটেড ওয়েস্টিন ঢাকা হোটেলে ১৬০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে সেবাখাতে যাত্রা শুরু করলো। বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। বেক্সিমকো গ্রুপের বিনিয়োগকৃত এ অর্থ ঢাকার গুলশানে দেশের অন্যতম জনপ্রিয় এই পাঁচ তারকা হোটেলটির সমপ্রসারণ কাজে ব্যয় হবে। হোটেলের পাশেই ৪৬ কাঠা জমির উপর এই সমপ্রসারণ কাজ হবে। এর ফলে হোটেলের কক্ষ সংখ্যা ২৪১ থেকে ৪৪১ এ উন্নীত হবে। ওয়েস্টিন ঢাকা-এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস ওয়ার্ল্ডওয়াইড। এ ছাড়া এই অর্থ দিয়ে দু'হাজার লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ব্যাঙকোয়েট হল নির্মাণ করা হবে। চুক্তি স্বাক্ষরের পর বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, "দেশের অন্যতম ব্যবসা সফল ওয়েস্টিন হোটেলের অংশীদার হতে পেরে আমরা খুবই আনন্দিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৩৯ ঘ.