২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমে এলো শেয়ার বাজারের তেজীভাব

প্রায় দুই সপ্তাহের উর্ধ্বগতির পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দরপতন হয়েছে। এদিন সাধারণ সূচক গতদিনের চেয়ে ১.৭ শতাংশ পড়ে যায়। তবে বাজার বিশেষজ্ঞরা এই পতনকে 'স্বাভাবিক' বলে আখ্যায়িত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 10:56 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই সপ্তাহের উর্ধ্বগতির পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দরপতন হয়েছে। এদিন সাধারণ সূচক গতদিনের চেয়ে ১.৭ শতাংশ পড়ে যায়। তবে বাজার বিশেষজ্ঞরা এই পতনকে 'স্বাভাবিক' বলে আখ্যায়িত করেছেন। সোমবার সাধারণ সূচকের ১০৩ পয়েন্ট পতনের মধ্য দিয়ে দিন শেষে তা দাঁড়ায় ৫৯৯৩ পয়েন্ট। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে লেনদেন হওয়া শেয়ারগুলোর প্রায় ৮০ শতাংশের দর পতন হয়। অভিহিত মূল্য পরিবর্তনে সরকারের সম্মতি রয়েছে এমন খবরে গত ১০ মে থেকে শেয়ার বাজারে উর্ধ্বগতি শুরু হয়। গত রোববার দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ সূচকের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়ায় ৬০৯৮। প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ে ডিএসই সাধারণ সূচক গত ছয় কর্মদিবসে যুক্ত করে ২৭১ পয়েন্ট। বাজার মূলধন বাড়ে ১১ হাজার ৫০ কোটি টাকা। বাজার বিশেষজ্ঞরা জানান, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই এ পতনের মূল কারণ। মিউচুয়াল ফান্ড অপারেটর ইওয়ার সাঈদ বলেন, "গত দুই সপ্তাহের উর্ধ্বগতির পর এই পতন মোটামুটি স্বাভাবিক।" সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইওয়ার সাঈদ আরো জানান, সা