ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশি ভারতের মতো নেপাল ও ভুটানকেও বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার।
বৃহস্পতিবার পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিটারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
এক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন বলে সাংবাদিকদের বলেন হাছান মাহমুদ।
এ নীতিমালার বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়ে হাছান বলেন, "শিগগিরই সরকার এ ব্যাপারে নীতি চূড়ান্ত করবে।"
সুন্দরবনের উন্নয়নের ব্যাপারে প্রতিমন্ত্রী জানান, সুন্দরবন বাংলাদেশ ও ভারতের উভয় অংশেই রয়েছে। স
bdnews24