২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেনে নতুন রেকর্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক দিনের লেনদেনে নতুন রেকর্ড হয়েছে। সাধারণ সূচকেও এদিন নতুন রেকর্ড হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক দিনের লেনদেনে নতুন রেকর্ড হয়েছে। সাধারণ সূচকেও এদিন নতুন রেকর্ড হয়। সোমবার দেশের প্রধান এ শেয়ার বাজারে লেনদেন দাঁড়ায় ২ হাজার ৩৫০ কোটি টাকা। দুই কর্ম দিবস আগে লেনদেনে এযাবৎ কালের সর্বোচ্চ রেকর্ড ছিল ২ হাজার ২৮২ কোটি টাকা। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসহ জ্বালানি খাতে লেনদেন বেশি হওয়ায় সোমবার এ রেকর্ড। ডিএসইর সাধারণ সূচক রোববারের চেয়ে ০.৪৪ শতাংশ বেড়ে সর্বোচ্চ ৫৮৩৯.১৫ পয়েন্টে দাঁড়ায়। গত ফেব্র"য়ারি মাসে সর্বোচ্চ রেকর্ড ছিলো ৫৮২৮.৩৮ পয়েন্ট। শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তন করতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির খবরে বাজারদরের যে নিুগতি শুরু হয়েছিলো তা থেকে গত সোমবার বেরিয়ে আসতে শুরু করে শেয়ার বাজার। বাজারে অংশগ্রহণকারীরা অবশ্য মনে করছেন অভিহিত মূল্য পরিবর্তন করার সিদ্ধান্ত বাজারে গুণগত কোন পরিবর্তন আনবে না। বাংলাদেশের শেয়ার বাজার প্রধানত লেনদেনকারীদের মনোভাব দিয়ে পরিচালিত হয় জানিয়ে একজন তহবিল ব্যবস্থাপক বলেন, "এটা কেবল বাজার দরে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করবে।" বাজারে গত সপ্তাহের গতি অব্যাহত থাকলেও সোমবার বাজারে আধিপত্য ছিল ব্যাংক এবং জ্বালানি সিকিউরিটির লেনদেনে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) ছাড়া সব জ্বালানি প্রতিষ্ঠানের দর পড়ে যায়। রোববার জ্বালানি খাতে শেয়ারের দর গড়ে ৩.২১ শতাংশ বাড়ে। কেপিসিএল ১০ শতাংশ নগদ এবং শেয়ারে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। গড়ে রোববারের চেয়ে ৬.৩৭ শতাংশ বেশি লেনদেনের পর ব্যাংকগুলো তাদের লেনদেন মিশ্র অবস্থায় শেষ করে। ইন্সুরেন্স কোম্পানিগুলো মিশ্র অবস্থায় লেনদেন শেষ করে। মুনাফা তুলে নেওয়ার কারণে মিউচুয়াল ফান্ডেরও দর পরে যায়। গ্রামীণফোনের দর ০.৯৪ শতাংশ বেড়ে যায়। লেনদেন হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের ১৪৭টির দর পতন, ৯২টির দর বৃদ্ধি ও ছয়টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/পিডি/২১০৪ ঘ.