ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অব গভর্নর্সের বার্ষিক সভায় যোগ দিতে উজবেকিস্তান গেছেন।
শুক্রবার সকালে তিনি ঢাকা ছাড়েন বলে শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এডিবির ৪৩তম বোর্ড অব গভর্নর্সের বার্ষিক সভা হবে উজবেকিস্তানের তাসখন্দে।
অর্থমন্ত্রী আগামী ৬ মে দেশে ফিরে আসবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭০৫ ঘ.
bdnews24