ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে পাপুয়া নিউগিনি দুই খাতে জনশক্তি নিতে চায় বলে জানিয়েছেন দেশটির সফররত শ্রম ও শিল্পমন্ত্রী মার্ক মাইপাকাই।
গ্যাস উত্তোলন ও নির্মাণ খাত এবং শিা খাতে জনশক্তি আমদানির জন্য পাপুয়া নিউগিনিতে বাংলাদেশের অনারারি কনসাল কার্যালয় খোলারও আহ্বান জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী।
বুধবার প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জাফর আহমেদ খানের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাফর আহমেদ। প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ থাকায় তার সঙ্গে এ বৈঠক হয় বলে জানান সচিব।
সচিব বলেন, "বর্তমানে দেশটিতে বাংলাদেশের পাঁচশ, চীনের ১০ লাখ, শ্রীলংকার তিন লাখ, ভারতের দুই লাখ এবং ফিলিপাইনের প্রায় ৩০ হাজার শ্রমিক সেখানে কাজ করছে।
"এ অবস্থায় প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ থেকেও শ্রমিক নিতে দেশটি আগ্রহী।"
জাফর আহমেদ জানান, বাংলাদেশের চেয়ে প্রায় পাঁচগুণ বড় দেশ পাপুয়া নিউগিনিতে বর্তমানে ৬০ লাখ মানুষের বাস। দেশটিতে স
bdnews24