২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাজেট বাস্তবায়নে সক্ষমতা বাড়ানোই চ্যালেঞ্জ'

মহাজোট সরকারের প্রথম বাজেটকে 'প্রস্তুতিমূলক' আখ্যা দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, আগামী ২০১০-২০১১ অর্থবছর হবে প্রতিশ্রুতি বাস্তবায়নের বাজেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 09:55 AM

Updated : 24 Aug 2022, 08:33 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের প্রথম বাজেটকে 'প্রস্তুতিমূলক' আখ্যা দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, আগামী ২০১০-২০১১ অর্থবছর হবে প্রতিশ্রুতি বাস্তবায়নের বাজেট। বেসরকারি এ প্রতিষ্ঠানটি মনে করে, আগামী বাজেটের অর্থ সংস্থান নয়, বরং তা বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোই হবে বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি রাশ টেনে ধরার পরামর্শ দিয়েছে সিপিডি। পরিবেশ দূষণকারী শিল্পের ওপর অতিরিক্ত করা আরোপের সুপারিশও করেছে তারা। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ধীরগতির জন্য প্রশাসনের সিদ্ধান্তহীনতাকে দায়ী করেছে প্রতিষ্ঠানটি। সিপিডি শনিবার প্রতিষ্ঠানের ধানমণ্ডির কার্যালয়ে '২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য সুপারিশ' শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে তাদের বিভিন্ন সুপারিশ তুলে ধরে। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, "গত বাজেটে সরকার পিপিপিসহ বেশ কিছু নতুন পরিকল্পনা ও নীতিমালা নিয়েছিল। এবছর দেখা যাবে এগুলোয় কী পরিমাণ বিনিয়োগ হলো, বাস্তবায়ন অগ্রগতি কতটুকু। এজন্য প্রথম বাজেটকে আমরা প্রস্তুতিমূলক বিবেচনা করছি যা বাস্তবায়নে আগামী বাজেট (২০১০-১১) বড় ভূমিকা রাখবে। এ বছরের বাজেট হবে প্রথমবার নেওয়া কর্মসূচি পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রথম ও গতিশীল ধাপ।" এবার প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হতে পারে বলে অর্থমন্ত্রী আভাস দিয়েছেন। চলতি অর্থবছরের বাজেট ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার। তবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ঠিকমতো বাস্তবায়ন না হওয়া সংশোধিত বাজেটে তার আকার প্রায় ২ হাজার কোটি টাকা কমিয়ে ৩০ হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজের ধীরগতির কারণে স