২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটের বরাদ্দ ৩২৯৬ কোটি টাকা কমতে পারে

চলতি ২০০৯-১০ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার তিন হাজার দুইশ ৯৬ কোটি টাকা কমে এক লাখ ১০ হাজার পাঁচশ ২৩ কোটি টাকায় দাঁড়াবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 02:45 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি ২০০৯-১০ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার তিন হাজার দুইশ ৯৬ কোটি টাকা কমে এক লাখ ১০ হাজার পাঁচশ ২৩ কোটি টাকায় দাঁড়াবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেইসঙ্গে অর্থবছরের প্রথম ছয় মাসে (প্রথম দুই প্রান্তিক- জুলাই-সেপ্টেম্বও ও অক্টোবর-ডিসেম্বর) ৯৪৬ কোটি টাকা বাজেট উদ্বৃত্ত হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে ২০০৯-২০১০ অর্থছরের ঘোষিত বাজেট-এর প্রথম ছয় মাসের বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদনে তিনি এতথ্য জানান। রাত সাড়ে ৮টায় প্রতিবেদন উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী ও বেশ কয়েকজন বিরোধীদলীয় সদস্য উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী প্রতিবেদন উপস্থাপন শেষ করেন রাত ৯টা ২০ মিনিটে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই প্রথম সরকারের কোনো অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়নের অগ্রগতি সংসদে উপস্থাপন করলেন। গত জুনে মহাজোট সরকারের '০৯-'১০ অর্থবছরের বাজেট ঘোষণা করেন মুহিত। মঙ্গলবার বিকাল ৫টা ১৫ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ২০০৯-১০ অর্থবছরে মূল বাজেটে মোট ব্যয় প্রাক্কলন করা হয় এক লাখ ১৩ হাজার আটশ ১৯ কোটি টাকা যা জিডিপি'র ১৬ দশমিক ৬ শতাংশ। অর্থমন্ত্রী বলেন, "সার্বিকভাবে তিন হাজার ২৯৬ কোটি টাকা কমে সংশোধিত বরাদ্দ এক লাখ ১০ হাজার পাঁচশ ২৩ কোটি টাকা দাঁড়াবে বলে ধারণা করছি।" এর মধ্যে অনুন্নয়ন বাজেটের ব্যয় ৮৩ হাজার তিনশ ১৯ কোটি টাকার স্থলে ৮২ হাজার ২৪ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দ ৩০ হাজার পাঁচশ কোটি থেকে কমিয়ে ২৮ হাজার পাঁচশ কোটি টাকার সম্ভাব্য প্রাক্কলন করা হতে পারে।" ঘাটতি পরিস্থিতির প্রতিবেদন তুলে ধরতে গিয়ে আবুল মাল আব্দুল মুহিত জানান, সার্বিকভাবে প্রথম দুই প্রান্তিকে বাজেট উদ্বৃত্ত দাঁড়িয়েছে নয়শ ৪৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি হয় ছয় হাজার একশ ২৯ কোটি টাকা। চলতি অর্থবছরে বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয় ৩৪ হাজার তিনশ ৫৮ কোটি টাকা, যা জিডিপির পাঁচ শতাংশ। ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে ১৩, হাজার আটশ তিন কোটি (জিডিপি'র ২ শতাংশ) এবং অভ্যন্তরীণ উৎস থেকে ২০ হাজার পাঁচশ ৫৫ কোটি টাকা (জিডিপি'র ৩ শতাংশ) সংস্থানের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। রাজস্ব আয় পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে দাবি করেন আবুল মাল আবদুল মুহিত। "আমাদের পূর্বঘোষিত ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবো," প্রত্যাশা অর্থমন্ত্রীর। ছয় মাসের অগ্রগতি অর্থমন্ত্রী জানান, বাজেট পাস হওয়ার পর কিছু সময় চলে যায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগে বাজেটের কার্যক্রমগুলো আত্মস্থ করতে ও কার্যসূচি বাস্তবায়নের প্রস্তুতিপর্বে। এজন্যে প্রথম তিনমাসে আনুপাতিক হিসাবে বাজেট বাস্তবায়ন মোটামুটি কম হয়। এসময় বিশ্বমন্দার প্রভাব হয়ে ওঠে নেতিবাচক। রপ্তানি আয় কমে যায় এবং আমদানি কম হয়। অবশ্য রেমিটেন্স প্রবাহ গতিশীল হলেও শ্রম শক্তি রপ্তানির হার অবনমিত হয়। পরবর্তী তিন মাসে বিশ্ব মন্দার নেতিবাক প্রভাব অনেকাংশে কমে যায়। সংশোধিত বাজেটে বরাদ্দ পরিবর্তন যেসব মন্ত্রণালয়ে সংশোধিত বাজেটে সম্ভাব্য বরাদ্দ বাড়তে পারে শিক্ষা মন্ত্রণালয়ে এক হাজার পাঁচশ ৫০ কোটি টাকা, কৃষি মন্ত্রণালয়ে সাতশ ৫৬ কোটি টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ছয়শ ৩৫ কোটি টাকা, পানিসম্পদ মন্ত্রণালয়ে চারশ ১০ কোটি টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনশ ৪৬ কোটি টাকা, জ্বালানি ও খনিজ সম্পদে তিনশ ২৯ কোটি টাকা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে তিনশ ১১ কোটি টাকা। জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন, বেসরকারি প্রতিষ্ঠানের বেতন ভাতা, সংস্কার; সশস্ত্র বাহিনীর সরঞ্জাম খাতে ব্যয় বৃদ্ধি; এমআরপি-এমআরভি প্রবর্তন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁঁকি মোকাবেলায় তহবিল গঠন; কৃষি উপকরণ সহজলভ্য, কৃষিতে ভর্তুকি'র কারণে বরাদ্দ বাড়বে বলে জানান অর্থমন্ত্রী। বরাদ্দ কমতে পারে অর্থ বিভাগে তিন হাজার নয়শ ২৪ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগে এক হাজার ৫৯ কোটি টাকা, সেতু বিভাগে তিনশ দুই কোটি টাকা, পরিকল্পনা বিভাগে দুইশ ২৪ কোটি টাকা, নৌ পরিবহনে দুইশ ১৮ কোটি টাকা এবং বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দুইশ ১৬ কোটি টাকা। এডিপি বরাদ্দ কমছে ২০০৯-১০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়নাধীন কর্মসূচির অনুকূলে এক হাজার চারশ ২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। সংশোধিত বাজেটে এ বরাদ্দ কমে এক হাজার দুইশ ১৮ কোটি টাকায় দাঁড়াতে পারে। রাজস্ব আদায় অর্থবছরের প্রথম ছয় মাসে বাজেটের লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআর কর রাজস্ব আদায় ৪৩ দশমিক ৩ শতাংশ। সার্বিকভাবে রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যমাত্রার ৪৪ দশমিক ৭ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭৯ হাজার চারশ ৬১ কোটি টাকা। সার্বিকভাবে প্রথম দুই প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ৩৫ হাজার পাঁচশ ৫৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আদায় ১৫ দশমক ৭ শতাংশ বেশি। ব্যয় এ অর্থবছরের বাজেটে ব্যয় প্রাক্কলন করা হয় এক কোটি ১৩ লাখ আটশ ১৯ কোটি টাকা। দুই প্রান্তিকে ডিসেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ৩৪ হাজার ছয়শ সাত কোটি টাকা। মূল্যস্ফীতি মূল্যস্ফীতির হার বেড়ে ডিসম্বর '০৯-এ আট দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছে। স্ফীতি নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ ব্যবস্থা নির্বিঘ