ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক বুধবার বন্ধ থাকবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মহুয়া মহসীন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ ব্যাংক ও সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২১৪৯ ঘ.
bdnews24