২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ হাজার কোটি টাকা এসএমই ঋণের লক্ষ্যমাত্রা

চলতি বছরে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে (এসএমই) প্রায় ২৪ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 07:20 AM

Updated : 24 Aug 2022, 07:05 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে (এসএমই) প্রায় ২৪ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এসএমই খাতে ঋণের জন্য দেশে প্রথমবারের মতো এ লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিনহা চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে এসএমই খাতে ঋণ দেওয়ার কোনো লক্ষ্যমাত্রা ছিলো না। আমরা ব্যাংকগুলোকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে পাঠাতে বলেছিলাম।" "তাদের পাঠানো লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বছরে এসএমইতে ২৩ হাজার ৯৯৫ কোটি টাকা ঋণ দেওয়া হবে। এর আগে কোনো বছরে এত ঋণ দেওয়া হয়নি", বলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগের তথ্য অনুযায়ী, দেশি, বিদেশি, সরকারি, বেসরকারি ও বিশেষায়িত ৪৮ টি ব্যাংক এবং ২৪টি আর্থিক প্রতিষ্ঠান এ ঋণ দেবে। ২০০৯ সাল শেষে ৪ লাখ ৩ হাজার ১৩৪ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার দেওয়া ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিলো ৫১ হাজার ১৪৭ কোটি টাকা। এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের এমএসই খাতে ১৮ লাখ ২৮ হাজার ৫০০ কোটি টাকার (২৬৫ বিলিয়ন ডলার) অর্থায়ন দরকার। এর তুলনায় এ অর্থ খুবই কম।" "তবে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার যথাযথ বিতরণ দরকার। উদ্যোক্তাদের কাছে সহজশর্তে ঋণ পৌঁছতে হবে। এর আগে যেসব ঋণ দেওয়া হয়েছে তার বেশিরভাগই শহর এলাকায়। গ্রাম ও নারীদের আরো বেশি এমএসই ঋণ দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং অবশ্যই উৎপাদনশীল খাতে ঋণ বাড়াতে হবে", বলেন তিনি। অর্থায়নের ক্ষেত্রে এসএমই-র কোন উপখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানতে চাওয়া হলে সুকোমল সিনহা বলেন, "নিঃসন্দেহে রপ্তানিমুখী উৎপাদনশীল খাত। "উৎপাদনশীল ও সেবাখাত খাতে ঋণ দিলে আমরা শতভাগ রিফাইনান্সিং সুবিধা দেবো। কিন্তু ব্যবসা খাতে ঋণ দিলে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ শতাংশ রিফাইনান্সিং সুবিধা দেওয়া হবে।" বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সা