২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঋণ চাই সহজ শর্তে, সহায়তায়ও তাই'

বাংলাদেশের উন্নয়ন সহযোগীদেরকে কম শর্তে সহায়তা ও সহজ শর্তে ঋণ দেওয়ার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 12:25 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের উন্নয়ন সহযোগীদেরকে কম শর্তে সহায়তা ও সহজ শর্তে ঋণ দেওয়ার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রায় সাড়ে চার বছর পর ঢাকায় দাতা গোষ্ঠীর এ বৈঠক বসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৈঠক উদ্বোধন করেন। অর্থমন্ত্রী বলেন, "বিশ্ব অর্থনৈতিক মন্দার বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর প্রথমত প্রয়োজন অনুদান ও সহজ শর্তে ঋণ, যা এখন খুবই কম পরিমাণ দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত প্রয়োজন, শর্ত না বাড়িয়ে সহযোগিতা বাড়ানোর দ্রুত প্রতিশ্র"তি। সরকারের ঘোষিত রূপকল্প ২০২১ এর কথা উল্লেখ করে উন্নয়ন সহযোগীদের উদ্দেশে তিনি বলেন, "এ লক্ষ্যমাত্রা অর্জন সহজ নয়। সামনে অনেক বাধা। তবে আমরা একত্রে কাজ করলে দৃশ্যত অসম্ভব লাগলেও এর অনেক সমস্যাই অতিক্রম করতে পারবো।" বৈশ্বিক সঙ্কট মোকাবেলায় অভ্যন্তরীণ চাহিদা বজায় রেখে স