২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকায়

বিশ্বের বৃহত্তম রিটেইল চেইন শপ ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সি. ডগলাস ম্যাকমিলন বৃহস্পতিবার ঢাকায় এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 06:50 PM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের বৃহত্তম রিটেইল চেইন শপ ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সি. ডগলাস ম্যাকমিলন বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। সি.ডগলাস ম্যাকমিলন বাংলাদেশের পোশাক ব্যবসায়ী নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। এ বিষয়ে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " শুক্রবার সকাল ৮টায় বিজিএমইএ'র একটি প্রতিনিধি দলের সঙ্গে র‌্যাডিসন হোটেলে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ওয়ালমার্ট প্রধান।" বৈঠকের সম্ভাব্য আলোচ্য বিষয় সম্পর্কে সালাম মুর্শেদী বলেন, "বৈঠকের এজেন্ডা সম্পর্কে আমিও জানি না। তিনি জরুরি ভিত্তিতে হঠাৎ করে তার আসার খবর জানিয়েছেন।" মুর্শেদী জানান, বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা ওয়ালমার্ট। যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি হওয়া পোশাকের ৩০ শতাংশই কেনে তারা। এ কারণে সি.ডগলাস ম্যাকমিলনের এ সফর তৈরি পোশাক রপ্তানীকারকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালমার্টের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বর্তমানে ১৫টি দেশে, ৫৩ টি নামে, ৮ হাজার ৪শ' ২৪টি শাখা রয়েছে তাদের। ওয়ালমার্টের কর্মীসংখ্যা ২১ লাখ। ২০০৯ এ কোম্পানিটির বিক্রি ছিল ৪০১ বিলিয়ন মার্কিন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএমএ/এসকে/০০৩০ঘ.