ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক মেলার উদ্বোধন করার কথা।
শুক্রবার বিকেলে আন্তজার্তিক বাণিজ্য মেলা সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ তথ্য জানান।
১৬তম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রবেশ মূল্য ১৫ টাকা।
বাংলাদেশের পণ্য বিদেশিদের কাছে তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এবার বাণিজ্য মেলায় বাংলাদেশসহ ১৪টি দেশের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়নসহ মোট ৫৩১টি স্টল থাকছে। মাসব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
এবার মেলায় পাকিস্তান, ভারত, চীন, ইরান, দক্ষিন কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, জাপান, সৌদি আরব, মালেয়শিয়া এবং আরব আমিরাত অংশ নিচ্ছে। মোট বিদেশি স্টল থাকছে ৩২টি।
মেলায় কয়েকটি নতুন সংযোজন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মেলায় 'বঙ্গবন্ধুর সাথে কিছুক্ষণ' নামে একটি প্যাভেলিয়ন থাকছে। মেলায় আসা দর্শনাথীরা এখানে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা বিষয়ক প্রামাণ্যচিত্র দেখার সুযোগ পাবেন।
পুরো মেলাপ্রাঙ্গণ ফ্রি ইন্টারনেট জোন হিসেবে তৈরি হয়েছে। এছাড়া মেলার কার্যক্রম ঢাকার ১৩টি স্পটে এবং ঢাকার বাইরে গোপালগঞ্জসহ গুরুত্বপূর্ণ জেলা শহরে সরাসরি স
bdnews24