২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দিনভর সূচকের ওঠানামা

দিনভর সাধারণ সূচক ওঠা-নামার মধ্য দিয়ে এই সপ্তাহ শুরু করেছে ঢাকার পুঁজিবাজার। দাম কমেছে অধিকাংশ শেয়ারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 07:30 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর সাধারণ সূচক ওঠা-নামার মধ্য দিয়ে এই সপ্তাহ শুরু করেছে ঢাকার পুঁজিবাজার। দাম কমেছে অধিকাংশ শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শুরুতে সাধারণ সূচক দ্রুত পড়ে যায়। এরপর তা আবার বাড়তে শুরু করে। আবার বাড়া-কমার মধ্য দিয়ে চলতে থাকে। দিন শেষে সূচক ১১ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে। দিনের লেনদেন শেষ হওয়ার পর সাধারণ সূচক ৮০৯৬ দশমিক ১৩ এ দাঁড়ায়, যা দিনের শুরুর চেয়ে ০ দশমিক ১৪ শতাংশ কম। রোববার ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৯৬টির। দুটির দাম অপরিবর্তিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৬২০ ঘ.