ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর ওঠানামার পর ঢাকার পুঁজিবাজারে দিন শেষে সাধারণ সূচক ৬৩ পয়েন্ট কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনের শুরুতে সাধারণ সূচক প্রায় ১৩ পয়েন্ট কমে গেলেও পরে তা বাড়তে শুরু করে। এরপর কয়েকবার ওঠানামা হয় সূচকে।
বেলা ৩টায় লেনদেন শেষে সূচক ৮১০৮ দশমিক ১০ তে দাঁড়ায়, যা দিনের শুরুর চেয়ে ০ দশমিক ৭৭ শতাংশ কম।
সারাদিনে ১ হাজার ৩৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
যে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, তার মধ্যে ১৭২টির দাম কমেছে, বেড়েছে ৬৮টির। পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৫৩০ ঘ.
bdnews24