ময়মনসিংহ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়িতে রূপালী ব্যাংকের শাখায় চুরি হয়েছে।
শুক্রবার রাতে এ চুরি হয় বলে পুলিশ জানিয়েছে। চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল ওয়াদুদকে আটক করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি নরেন্দ্র নাথ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চোররা ব্যাংকের ফটকের তালা ভেঙে ঢোকে। পরে তারা ভল্ট ভেঙে নগদ ৮ লাখ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১১ ঘ.
bdnews24