২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেপজা চেয়ারম্যান পরিবর্তন

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সহিংসতায় তিন জনের মৃত্যুর তিন দিনের মাথায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পরিবর্তন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 12:46 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সহিংসতায় তিন জনের মৃত্যুর তিন দিনের মাথায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পরিবর্তন করেছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ পরিবর্তন আনা হয়। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এটিএম শহিদুল ইসলাম। বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খানকে সেনাবাহিনীকে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্য দিকে মেজর জেনারেল শহিদুল ইসলামের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বেপজার চেয়ারম্যান জামিল আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এটা নিয়মিত বদলির একটি অংশ। এর সঙ্গে চট্টগ্রাম ইপিজেডের ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৪৫ ঘ.