ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুষ্কৃতকারীদের হামলা অব্যাহত থাকলে কারখানা চালানো সম্ভব হবে না বলে জানিয়েছেন কোরীয় ব্যবসায়িক গ্র"প ইয়াংওয়ানের চেয়ারম্যান কিহাক সুং।
রোববার বিকেলে রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের কারখানাগুলোতে হামলা অব্যাহত থাকলে বিদেশি ক্রেতারা পণ্য কেনা বন্ধ করে দেবে। তখন কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।"
"দুষ্কৃতকারীরা আমাদের কারখানায় হামলা চালাচ্ছে তাই আমরা এগুলো চালু রাখতে পারি না।"
কারখানাগুলোতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তিনি সরকারের সহযোগিতা চান। ব্যবসা-বাণিজ্যে এ হামলার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করে দেন তিনি।
কিহাক অভিযোগ করেন, বহিরাগত দুষ্কৃতকারীরা ইয়াংওয়ানের কারখানায় হামলা, ঊধ্বর্তন কর্মকর্তাদের লাঞ্ছিত এবং যন্ত্রপাতি নষ্ট করেছে। কারখানার কর্মীরা এসব করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরআর/পিডি/২০০৪ ঘ.
bdnews24