২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ধস তদন্তে কমিটি

ঢাকার পুঁজিবাজারে বুধবারের আকস্মিক ধস তদন্তে একটি কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 05:36 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে বুধবারের আকস্মিক ধস তদন্তে একটি কমিটি করা হয়েছে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বৃহস্পতিবার চার সদস্যের ওই কমিটি গঠন করে। কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে। বুধবার লেনদেনের শুরুর পর হঠাৎ করে কেন মূল্যসূচক পড়ে গেলো, কমিটি তাই খতিয়ে দেখবে। ফরহাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ১০ জানুয়ারির মধ্যে আমাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।" বুধবার দিনের শুরুতে ঢাকার পুঁজিবাজারে সাধারণ মূল্যসূচক ৫০০ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিক্ষুব্ধ হয়ে মতিঝিলে গাড়ি ভাংচুরও করে তারা। তবে বুধবার দিনের মধ্যভাগে সূচক আবার উঠতে থাকে। বৃহস্পতিবারও এ ধারা অব্যাহত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১১২০ ঘ.