২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনে চট্টগ্রামেও বিক্ষোভ

শেয়ারের দরপতনে চট্টগ্রামেও বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 06:01 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারের দরপতনে চট্টগ্রামেও বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বুধবার দুপুরে কয়েকশ বিনিয়োগকারী আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনে বিক্ষোভ করেন। এসময় তারা আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার মূল সড়কে মিছিলও করেন। তবে কোনো গাড়ি ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিরাপদ ও স্বার্থ রক্ষার দাবি জানান। পরে পুলিশের উপস্থিতিতে বিনিয়োগকারীদের পাঁচজনের একটি প্রতিনিধি দল সিএসই'র প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন। শেয়ারবাজারে বিনিয়োগকারী প্রবীর দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকেই অব্যাহত দরপতনের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সেকারণে বাজারে বিনিয়োগ নিরাপদ ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দাবিতে তারা মিছিল করেন বলে জানান। ডবলমুরিং থানার এসআই আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষোভকারীরা দুপুর দেড়টার দিকে মিছিল করলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সিএসই'র সিইও অধ্যাপক ড. আব্দুল্লাহ মামুন বলেন, শেয়ারের দর কমে যাওয়ায় তারা বিক্ষোভ করেছে। বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিয়ে বাজারে তাদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান। সিএসই'র পরিচালক বিজন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল থেকেই বিভিন্ন কোম্পানির শেয়ারের দর ব্যাপক হারে পড়তে থাকে। এ দরপতন সা