ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারের দরপতনের খবরে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে গোলযোগ সৃষ্টি হয়েছে।
ঢাকার পুঁজিবাজারে গত ৫ ডিসেম্বর দিনের লেনদেনে নতুন রেকর্ড হওয়ার দুই দিনের মাথায় এ ঘটনা ঘটলো।
বুধবার দুপুর ১২টার দিকে সেখানে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় ডিএসইর প্রধান ফটক। ফটকের সামনে দাঙ্গা পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন রয়েছে।
দুপুর পৌনে ১২টার দিকে ব্যবসায়ীরা রাস্তায় চেয়ার-টেবিল ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশি তৎপরতায় দুপুর দেড়টার দিকে গাড়ি চলাচল শুরু হয়। তবে বিক্ষোভকারীরা থেকে থেকেই রাস্তায় নামার চেষ্টা করছে। এতে গাড়ি চলাচলে বিঘ
bdnews24