২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৬২ কোটি টাকার শেয়ার ছাড়ছে বিএসসি

পুঁজিবাজারে আরো ৬২ কোটি টাকার শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে আরো ৬২ কোটি টাকার শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। মঙ্গলবার ঢাকায় বিএসসির আঞ্চলিক অফিসে পরিচালনা পর্ষদের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসিকে একটি মজবুত আর্থিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নুতন শেয়ার ছাড়ার মাধ্যমে পুঁজিবাজার থেকে ৬২ কোটি ৭৪ লাখ টাকা সংগ্রহ করা হবে। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সঙ্গে ৯০০ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ১০০০ টাকা ধরা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি আটটি প্রতিষ্ঠানের আরো শেয়ার ডিসেম্বরের মধ্যে বাজারে ছাড়া হবে বলে স